1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বেলকুচিতে দোয়াত কলম এর পক্ষে ভোট চাওয়ার এক ব্যতিক্রমী উদ্যোগ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৩০৩ বার পঠিত


বিশেষ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকার এর দোয়াত কলম মার্কার পক্ষে ভোট চাওয়ার এক ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেছে।
আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে তামাই উত্তরপাড়া (কাঙ্গাল মোড়) এ অবস্থিত দোয়াত কলম এর নির্বাচনী অফিসের সামনে, দোয়াত কলম এর নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে, প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত ও তৃষ্ণার্ত পথচারী, রিকশাচালক- ভ্যান চালক, তাঁত শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করতে দেখা গেছে, শরবতের পাশাপাশি পথচারীদের মাঝে দোয়াত কলমের পোস্টারও বিতরণ করা হয়েছে।
এ সময় কথা হয় ভ্যানচালক নুরুর সাথে তিনি বলেন,”সকাল থেকে প্রচন্ড রোইদের মধ্যে ভ্যান চালাইছি,আত্মাটা শুখায়া কাঠ হয়া গেছিল, এক গ্লাস ঠান্ডা শরবত খাইয়া আত্মাটা জুরাইয়া গেল ”
প্রচন্ড তাপদাহের এই সময় ভোট চাওয়ার এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকার মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলে মনে করছে এলাকাবাসী।
শরবত বিতরণকালে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন, মোঃ গোলাম রাব্বি, রানা প্রামানিক শফিকুল ইসলাম, আব্দুর রহমান ফকির, ফজলুল হক (ফজলু), রানা ফকির, আনিসুর রহমান (আনিস) , মো: আরিফ হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park