1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

বেলকুচিতে দেশীয় মৌসুমি ফল উৎসব ও বিতর্ক প্রতিযোগিতা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৮৮ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে দেশীয় মৌসুমি ফল উৎসব ২০২৪, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুন) বিকালে বেলকুচি পৌর এলাকার চালাস্থ এমএম প্লাজার দ্বিতীয় তলায় মাতৃভূমি কালচারাল একাডেমির আয়োজনে সোহাগপুর মেডিকেল স্টোরের সহযোগিতায় দেশীয় মৌসুমি ফল উৎসব, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

দেশীয় মৌসুমি ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে বিকালে দেশীয় মৌসুমি ফল বিষয়ক স্কুল শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তাদের পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন করলে বিচারক মণ্ডলীগন বেলকুচি শিশু একাডেমিকে বিজয়ী ঘোষণা করেন এবং তাদের পুরস্কার বিতরণ করেন।

পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় দৌলতপুর ডিগ্রি কলেজের প্রভাষক নীলমনি পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাঁজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি হোসেন রেজা। বিশেষ অতিথি ও সার্বিক পরিচালনায় ছিলেন মাতৃভূমি কালচারাল একাডেমির পরিচালক মোঃ নাজমুল হাসান, আরও উপস্থিত ছিলেন, সুব্রত পাল, নাসরীন আক্তার, বাতেন তালুকদার, মমতাজ মুন্না, দুলাল হোসেন, আনোয়ার হোসেন, মুন্নী সহ অন্যান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park