1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

বেলকুচিতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ এর উদ্বোধন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৯০ বার পঠিত

আশিকুর রহমান জুয়েল:

প্রযুক্তি দিয়ে করব কৃষি, সুখে থাকব দিবানিশি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে
বেলকুচিতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয় ।বেলকুচি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বেলকুচি উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প ডিএই এর অর্থায়নে মঙ্গলবার সকালে বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়। উদ্বোধনের পূর্বে আলোচনা সভার আয়োজন করা হয়
আলোচনা সভায় বেলকুচি উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমেদ শুভ, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর প্রমুখ। আলোচনা সভায় কৃষি প্রযুক্তি ব্যবহার করে কিভাবে আরো অধিক ফসল উৎপাদন করা যায় সে বিষয়ে আলোচনা করা হয় ।
আলোচনা সভা শেষে মেলার শুভ উদ্বোধন করা হয় ।আমন্ত্রিত অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন স্টলে উন্নত মানের কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park