1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

বেলকুচিতে চেয়াম্যানপ্রার্থী বদি ফকিরকে সমর্থন দিলেন জাতীয় পাটি

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতিকের প্রার্থী আলহাজ্ব বদিউজ্জামান বদি ফকিরকে সমর্থন দিলেন উপজেলা জাতীয় পার্টি। রবিবার (২৮ এপ্রিল) সকালে বেলকুচি প্রেসক্লাবে সংবাদ সম্মেলেন মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ সমর্থন জানান।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলী আকবর হীরার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ বদিউজ্জামান বদি ফকির, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম, এনায়েতপুর থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হক ডনু প্রমুখ।

এরপর প্রেসক্লাব ও চালা এলাকায় জাতীয় পার্টির নেতাকর্মি ও সমর্থকদের সাথে নিয়ে গনসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকির। গনসংযোগ শেষে এই প্রার্থী বলেন, নির্বাচিত হলে বেলকুচি উপজেলাকে নদীভাঙ্গনের হাত থেকে রক্ষা ও তাঁত শিল্পের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনাকে গুরুত্ব দিয়ে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park