1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বেলকুচিতে গোয়াল ঘরে আগুন, গরু ও আসবাবপত্র পুড়ে ছাই

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৪৩৮ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে এক কৃষকের গোয়াল ঘরে আগুন লেগে একটি গাভি গরু ও ঘর পুড়ে ছাই হয়েছে। এ সময় একটি বাছুর অগ্নিদগ্ধ হয়েছে। বৃহস্প্রতিবার (৪ এপ্রিল) রাত আটটায় উপজেলার রাজাপুর ইউনিয়নের ইসলামপুর (ঠাকুরজিপাড়া) গ্রামের মানিক মিয়ার বাড়িতে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।এতে আগুন নেভানোর আগেই গরু মারা যায় ও বাছুর অগ্নিদগ্ধ হয়।

জানা যায়, কৃষক মানিক মিয়া তারাবি নামাজের আগে ঘরের মধ্য আগুন দেখতে পান। তার আত্ম চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ১টি গাভি গরু এবং গোয়াল ঘর, পাশে থাকা আসবাবপত্র, বই খাতা, সাইকেল পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে বিদ্যুতিক লাইন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সেরাজুল ইসলাম বলেন, সবমিলে ওই কৃষকের অন্তত ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী মানিক মিয়া বলেন, জমি চাষাবাদ করে পরিবার নিয়ে ভালই চলছিলাম। ১টি গরু আগুনে পুড়ে মারা যাওয়ায় ও ঘরের মধ্যে থাকা আসবাবপত্র, সাইকেল পুরে যাওয়ায় আমি একদম নিঃস্ব হয়ে গেলাম।

উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি জানান, কৃষক মানিক মিয়ার ঘরে আগুন লেগে গরু পুড়ে মারা যাওয়ায় ও আসবাবপত্র গুলো পুরে যাওয়ায় অনেক বড় ক্ষতি হয়ে গেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park