1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বেলকুচিতে ওয়ার্ড জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

জহুরুল ইসলাম,বেলকুচি প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন জামায়াতের ৮ নং ওয়ার্ড আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দো’য়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সালদাইর মোড়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা আহসান হাবীব, সেক্রেটারী ডা:মো: রুহুল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আলী আলম,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা মজলিশে শুরা সদস্য ,বেলকুচি উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর জননেতা আরিফুল ইসলাম সোহেল,
এ সময় আরো বক্তব্য রাখেন,উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নুরুন্নবী সরকার, মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী ও ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওঃ মাহবুর রশিদ শামীম প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ৮ নং ওয়ার্ড
সহ -সভাপতি মো: জহুরুল ইসলাম,জামায়াত নেতা মাও: মো: আমিরুল ইসলাম,মাওলানা আব্দুল করিম সহ জামায়াত ও শিবির নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় আলি আলম বলেন দীর্ঘ ১৬ বছরের জুলুম নির্যাতনের অবসান ঘটেছে, আমাদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ হয়েছে,
তবে এই বিজয় চূড়ান্ত বিজয় নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার মাধ্যমে, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিশ্চিত করতে, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সর্বোচ্চ ত্যাগের নজরানা পেশ করতে হবে।
বিশেষ অতিথির বক্তৃতায় আরিফুল ইসলাম সোহেল বলেন আওয়ামী লীগ যতবার ক্ষমতায়এসেছে, গণতন্ত্রের কবর রচনা করেছে, নির্বিচারে গণহত্যা চালিয়েছে, তারা পরাজিত হয়েছে,ছাত্র- জনতার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, পরাজিত শক্তি আবারো ষড়যন্ত্রে মেতে উঠেছে, ছাত্র জনতা তাদের সকল সড়যন্ত্র ধৈর্যের সাথে মোকাবেলা করেছে,আর যদি কোন ষড়যন্ত্রের বীজ বপন করা হয়,ঐক্যবদ্ধভাবে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park