1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বেলকুচিতে অসুস্থ বিধবাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে অসুস্থ বিধবাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে তামাই গ্রামের কুয়েত পাড়ার বাসিন্দা গোলবার হোসেনের বিরুদ্ধে।

জানা যায় গত ৮ ই নভেম্বর শুক্রবার রাতে অসুস্থ এক বিধবাকে মুড়ি কিনে এনে দেওয়ার কথা বলে তার বাড়িতে যায় গোলবার। এ সময় তাকে একা পেয়ে ঘড়ের দরজা বন্ধ করে দিয়ে কথা বলতে থাকা অবস্থায় এক পর্যায়ে শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে গোলবার হোসেন। এ সময় বিধবা চিৎকার করলে গোলবার হোসেন পালিয়ে যায়। এ ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও এ বিষয়ে গোলবার হোসেনের পক্ষ থেকে কোন সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে বিধবা নুরমহল গনমাধ্যমে বিষয়টি অবহিত করেন।

এলাকা সূত্রে জানা যায়, গোলবার হোসেন কামারখন্দ উপজেলার স্যামপুর গ্রামের মৃত আজম ডিলারের ছেলে। এর আগেও তিনি এলাকায় নানা অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। বর্তমানে বেলকুচি উপজেলার তামাই কুয়েত পাড়ায় বসবাস করে তিনি। সে স্থানীয় দাউদ টেক্সটাইলে কর্মরত ছিলেন বলে জানাযায়।

এ বিষয়ে দাউদ টেক্সটাইলের মালিক সাইফুল ইসলাম নুহুর কাছে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোন ব্যাবস্থা না নিয়ে তার আত্মীয়স্বজন কে জানাতে বলেন।

এলাকাবাসীরা জানান, বিভিন্ন অনৈতিক কার্যকলাপে দাউদ টেক্সটাইলের শ্রমিকেরা জড়িত থাকে। একের পর এক নানা ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় শ্রমিকরা। মালিক পক্ষের কোন পদক্ষেপ না থাকায় মাদক সেবন, জুয়া, পরকীয়া, ধর্ষণসহ নানা অপকর্ম করে বহাল তবিয়তে চালাচ্ছে এ তাঁত ফ্যাক্টরির কার্যক্রম।

শ্রমিকদের পরিচয়পত্র সংরক্ষণ না রাখায় অনায়সে নানা ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় বহিরাগত শ্রমিকেরা। মালিক পক্ষের পালিত সিন্ডিকেটের ব্যক্তিরা এ সমস্ত অপকর্মগুলো ধামা চাপা দিতে ভয় ভীতি দেখিয়ে বা টাকার বিনিময়ে পার পেয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেক ব্যক্তি ঊর্ধ্বতন আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত গোলবার হোসেন জানান, আমি বিধবার বাসায় গিয়েছিলাম এবং মুড়িও দিয়েছি তবে আমার বিরুদ্ধে যে ধর্ষণ চেষ্টার অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়।

এ ব্যাপারে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকেরিয়া হোসেন বলেন, ঘটনাটি আমি অবগত নই। ভিকটিম আইনি সহযোগিতা চাইলে, সহযোগিতা করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park