
জহুরুল ইসলাম বেলকুচি প্রতিনিধি:
কেন্দ্রিয় তাতী দলের যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম মওলা খাঁন বাবলু বলেছেন, বিএনপি’র নামধারী সন্ত্রাসবাদ, চাঁদাবাজ, ধান্দাবাজ, এই জালিম নেতাদের হাত থেকে আমাদের দলকে বাঁচাতে হবে , আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, চাঁদাবাদ যেই হোক তাকে তোমরা শায়েস্তা করো,বিএনপি’র নাম নিয়ে যারা চাঁদাবাজি করবে তাদের কোন রক্ষা নাই বেলকুচির মাটিতে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে সিরাজগঞ্জের বেলকুচিতে বিএনপির একাংশের গনবিক্ষোভ পূর্ব সমাবেশে বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে তিনি এসব কথা বলেন।
মিছিল পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাংবাদিক রেজাউল করিম, সাবেক যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন আকন্দ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী ভূইয়া, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, নজরুল ইসলাম ঝন্টু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হেলাল উদ্দিন প্রামাণিক, সাবেক সাধারন সম্পাদক ভিপি মোকলেছুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব মন্ডল, আসলাম আকন্দ, যুবদল নেতা আইয়ুব আলী, আসমাউল শেখ, ছাত্রদল জেলা শাখার সহ-সভাপতি তারেক আরফানসহ সাধারন সম্পাদক মঞ্জুর কাদের প্রমূখ।
উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, আজ থেকে এই বেলকুচিতে আর কোন নৈরাজ্য চলবে না, আমি বেলকুচি উপজেলা প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনতিবিলম্বে ০৫ আগস্ট এর পর থেকে যত চাঁদাবাজি হয়েছে, প্রত্যেকটি চাঁদাবাজির ঘটনা তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের কে গ্রেপ্তার করতে হবে, টিসিবি পণ্য ক্রয়-বিক্রয় এর সাথে যারা জড়িত, তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে,
আমরা কেন্দ্রীয় বিএনপি’র দৃষ্টি আকর্ষণ করে বলছি অনতিবিলম্বে বেলকুচির প্রত্যেকটা চাঁদাবাজির ঘটনা তদন্ত করে জড়িত বিএনপি নেতাদের দল থেকে বহিষ্কার করতে হবে, দলের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে, আমি জেলা বিএনপির মাধ্যমে কেন্দ্রীয় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আপনার দল বিএনপি কে বাঁচান, দলকে রক্ষা করুন, আপনি আপনার পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে, বেলকুচিতে সংঘটিত সকল সন্ত্রাস, নৈরাজ্য, ও চাঁদাবাজির ঘটনা তদন্ত করে,বিএনপির নাম ভাঙ্গিয়ে যারা সন্ত্রাস ও চাঁদাবাজিতে লিপ্ত আছে, সেই সকল দোষী বিএনপি নেতাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করুন, এই দাবি ছাত্রদলের, এই দাবি যুবদলের, এই দাবি স্বেচ্ছাসেবক দলের এই দাবি উপজেলা বিএনপির, এই দাবি আজ বেলকুচি বাসীর গণদাবিতে পরিণত হয়েছে।
সমাবেশ শেষে একটি মিছিল বিএনপি’র একাংশের অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় গিয়ে শেষ হয়।