1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৭ বার পঠিত
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের প্রতীক

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের ১৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ১৭ নভেম্বর ‘বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’র ৫ম জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে সভাপতি ও  অধ্যাপক সিরাজুল হক আলোকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।

সম্মেলনে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে দক্ষতা ও যোগ্যতা বিবেচনায় এনে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়।

সংগঠনটির নির্বাহী সভাপতি পদে অধ্যাপক লোকমান হোসেনসহ সভাপতি মণ্ডলীর সদস্য পদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, অধিদপ্তরের প্রধানদের রাখা হয়েছে।

সংগঠনটির যুগ্ম-সাধারণ পদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের অধ্যাপক ড. জি.এম তরিকুল ইসলামসহ ১০ জন শিক্ষককে পদায়ন করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে তেজগাঁও কলেজের শিক্ষক সজীব কুমার বসুসহ ১৩ জনকে পদায়ন করা হয়েছে। এছাড়া বিভিন্ন পদে শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, পেশাজীবিদের রাখা হয়েছে।

আগামী দিনগুলোতে নবগঠিত কমিটির গতিশীল নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এবং প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম. এ. ওয়াজেদ মিয়ার লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হবে বলে আশাবাদ ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন নব নির্বাচিত নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park