1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণায় শিক্ষক দম্পতি

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৭ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার জন্য স্কুল-কলেজের শিক্ষকদের নির্বাচনী প্রচারণায় অংশ না নেওয়ার বিষয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এটি বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশও দেওয়া হয়েছে। তবে এ ইসির এ নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন সিরাজগঞ্জের এক শিক্ষক দম্পতি।

সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদরের একাংশ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়ের প্রচারণায় নেমেছেন তারা। এ শিক্ষক দম্পতি হলেন কাজীপুর উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়নের রাজবাড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা খাতুন ও মেওয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক গোলাম রব্বানী।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বলেন, ‘গোলাম রব্বানী ও তার স্ত্রী শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক না। গোলাম রব্বানী খাসরাজবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তার স্ত্রী রেহেনা খাতুন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। নির্বাচনী পরিচালনা কমিটির সদস্যও তারা।’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, এ শিক্ষক দম্পতি চরাঞ্চলের খাসরাজবাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্ৰামে মিছিল, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করে নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করছেন।

এ বিষয়ে শিক্ষক গোলাম রব্বানী বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছিলাম। তবে একজন শিক্ষক হিসেবে এটা যে করা যাবে না তা আমার জানা ছিল না।’

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park