1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িবহরে বিএনপি’র হামলার অভিযোগ, আহত ১৫

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৬ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুরে জেলা জামায়াতের আমীর ও দলটির সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর একাংশ) আসনের প্রার্থী মাওলানা শাহিনুর আলমের গাড়ি বহরে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। এতে অন্তত ১৫ জামায়াত নেতা-কর্মী আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল।

সোমবার ( ৮ ডিসেম্বর ) রাত সাড়ে দশটার দিকে কাজিপুর উপজেলার সোনামুখি এলাকায় হামলার ঘটনাটি ঘটে।

হামলায় আহতদের মধ্যে পিপুলবাড়িয়া আঞ্চলিক শাখা জামায়াতের সভাপতি আ: আওয়াল, ছোনগাছা ইউনিয়ন জামায়াতের আমির নজরুল ইসলাম ও সদর উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহকারি সেক্রেটারি নুর আলমকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে কাজিপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আরমান হোসেনসহ অন্যদের।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর ও দলটির সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর একাংশ) আসনের প্রার্থী মাওলানা শাহিনুর আলম অভিযোগ করে জানান, সোমবার রাতে কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের স্থলবাড়ি গ্রামে একটি ইসলামি জলসায় উপস্থিত হলে তাকে বক্তব্য প্রদানে বাঁধা প্রদান করা হয়। মারপিট করা হয় তার কর্মীদের। সেখান থেকে ফেরার পথে সোনামুখি এলাকায় পৌঁছলে তার বহরে অতর্কিত হামলা চালায় বিএনপি নেতা-কর্মীরা। এসময় তাদের মারপিটে জামায়াতের কাজিপুর উপজেলা সেক্রেটারিসহ অন্তত ১৫ জন আহত হয়।

ইসলামি জালসায় ঐ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজাও উপস্থিত ছিলেন। তার উপস্থিতি ও ইন্ধনেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন এই জামায়াত নেতা। পরে খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জামায়াতের নেতা কর্মীদের উপরে অতর্কিত হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আজ মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park