1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কাজিপুরে সকালে হাঁটতে বেরিয়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় লাশ হয়ে ফিরলেন স্ত্রী, আহত স্বামী

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৩২ বার পঠিত


লিমন খান কাজিপুর প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুরে সকালে হাঁটতে বের হয়ে বালুবহনকারী ট্রাকের ধাক্কায় জুলেখা খাতুন (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী হারুনর রশীদ (৫০) মারাত্মক আহত হয়েছেন। ১৫ (ফেব্রুয়ারি) শনিবার ভোরে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত হারুনর রশীদকে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুলেখা খাতুন ও হারুনর রশীদ উপজেলার ছালাভরা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মতো স্বামী-স্ত্রী বাড়ির পাশেই সড়কে হাঁটতে বের হন। ছালাভরা বাজারের পূর্বপাশে করাতকলের কাছে পৌঁছামাত্র পশ্চিম দিক থেকে ছুটে আসা দ্রুতগতির বালুবহনকারী একটি ট্রাক জুলেখা খাতুন ও স্বামী হারুনর রশীদকে সজোরে ধাক্কা দেয়। জুলেখা খাতুন ছিটকে পড়ে যান করাতকলের পাশে রাখা গাছের গুড়ির ওপর। ঘটনাস্থলেই জুলেখা খাতুনের মৃত্যু হয়। হারুনর রশীদ মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

আব্দুর রাজ্জাক নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘ভোরে হাঁটতে বের হয়েছিল হারুন ও তার স্ত্রী। পিছন থেকে একটি বালুবহনকারী ট্রাক এসে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঘটনা স্থলে জুলেখার মৃত্যু হয়।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদুল ইসলাম বলেন, ‘ট্রাক দিয়ে ধাক্কা দেয়ার সাথে সাথে জুলেখা ঘটনাস্থলেই মারা যান। ঘটনা খুব ভোরে হওয়ায় ট্রাক আটক করা সম্ভব হয়নি। পুলিশ এসে খোঁজ খবর নিয়েছে।’

কাজীপুর থানার তদন্ত কর্মকর্তা লাল মিয়া বলেন, ‘খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়েছিলাম। খোঁজ খবর নিয়েছি। নিহতের নিকট আত্মীয়ের কোন অভিযোগ নেই। তাঁরা মরদেহ দাফনের ব্যবস্থা করবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park