1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আওয়ামীগ অফিস টি পাপের ফসল -মন্তব্য বিএনপি নেতার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৪৪ বার পঠিত


জহুরুল ইসলাম:

“আওয়ামীলীগ অফিসটি পাপের ফসল” হিসাবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) বেলকুচি উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকালে বেলকুচি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সন্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠকালে এমন মন্তব্য করেন। তিনি আরও বলেন, গত ৫ আগষ্ট সৈরাচারি হাসিনা সরকারকে ছাত্র জনতা ও বিএনপি’র নেতাকর্মীরা আন্দোলনের মাধ্যমে উৎখাত করে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় জ্বালাও পোড়াও কর্মকান্ডের মাধ্যমে দখল করে। এই দখলের সাথে আমি কখনোই জড়িত ছিলাম না। আওয়ামিলীগের নেতাকর্মীরা ওই অফিস থেকে দীর্ঘ ১৫ বছর সাধারণ মানুষকে নির্যাতন সহ নানা ধরনের পাপের কার্যক্রম পরিচালিত করে আসছে । আমি কেন ওই পাপের ফসল দখল করবো । রজ্জাক মন্ডল আরও বলেন,আমি বা আমার কোন নেতাকর্মী ওই পাপের জায়গা দখলের সাথে কখনো জড়িত ছিলাম না। কতিপয় অসাধু নেতাকর্মী সাংবাদিকদের ভূল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছেন। আমি উক্ত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে যে জায়গাটি দখল করে আওয়ামিলীগ কার্যালয় নির্মাণ করা হয়েছে তা আমার পৈত্রিক সম্পত্তি। যার বৈধ কাগজপত্র ও প্রামানাদি আমার কাছে রয়েছে। আমি আমার সম্পত্তি বুঝে পেতে উপস্থিত সাংবাদিকবৃন্দ সহ ভূমি কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সন্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় তাঁতি দলের যুগ্ম আহবায়ক গোলাম মওলা খাঁন বাবলু, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি, সাবেক পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন প্রামানিক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park