1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

অন্যের প্ররোচনায় কাজিপুরের যুবলীগ নেতার মানহানীর চেষ্টা, অভিযোগকারীর স্বীকারোক্তি

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৩ বার পঠিত

কাজিপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলামের বিরুদ্ধে ফেসবুক লাইভে মানহানীকর ও কুরুচিপূর্ণ বক্তব্য ছিলো অন্যের প্ররোচনায় ও ভুল, এই মর্মে গত ৩ ডিসেম্বর ভিডিও ও লিখিত স্বীকারোক্তি দিয়েছেন অভিযোগকারী নারী সাদিয়া আফরিন সপ্না। নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে সকল অভিযোগ সজ্ঞানে প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

লিখিত বক্তব্যে অনুযায়ী, আমি সাদিয়া আফরিন সপ্না, পিতা-মোঃ আব্দুর রশিদ, গ্রাম- ভেটুয়া জগন্নাথপুর। ইউনিয়ন- চরগিরিশ, উপজেলা কাজিপুর, জেলা সিরাজগঞ্জ। আমি ভুল বুঝিয়া ও অন্যের দ্বারা প্রভাবিত হইয়া।

গত ১ ডিসেম্বর ২০২৩ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে কাজিপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলামের বিরুদ্ধে অন্যের প্ররোচনায় কুরুচিপূর্ণ ও মানহানীকর বক্তব্য প্রদান করি, যা পরবর্তীতে কিছু অতি উৎসাহী সংবাদকর্মী ফেসবুকের মাধ্যমে ফলাও করে প্রচার করে। পরবর্তীতে আমি নিজের ভুল বুঝতে পেরে কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করিলাম, আমি হাজিরান মজলিসে সজ্ঞানে সুস্থ্য মস্তিষ্কে উক্ত ব্যক্তি উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলামকে আমার আনীত অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করিলাম। পরবর্তীতে আমি বা আমার পরিবারের কেহ বা আমি কোনো অভিযোগ বা মামলা মোকদ্দমা করিতে পারিবে। না। তাহা হইলে আইনে অগ্ৰাহ্য বলে বিবেচিত হইবে। বক্তব্য শেষে ৫ জনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে, তাদের মধ্যে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক ছাড়াও জাকির হোসেন তালুকদার, শহিদুল ইসলাম ও মোঃ রাসেল রয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park