1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের সম্পর্কের পর নির্মম হত্যাকাণ্ড! ১৮ বছর পর মিলল জাহাঙ্গীর শেখ হত্যার বিচার ১ মাস পর পুলিশি তৎপরতায় সিলেট থেকে উদ্ধার নিখোঁজ ২ শিশু চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ 

কাজিপুরে শিতার্তদের মাঝে কন্ঠশিল্পী কনকচাঁপার কম্বল বিতরণ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৩৩৯ বার পঠিত

লিমন খান কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুই হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ কম্বল বিতরণ করেন তিনি। কম্বল বিতরণশেষে সাংবাদিকদের উদ্দেশ্যে কণ্ঠশিল্পী কনকচাঁপা বলেন, কাজীপুরবাসীর পাশে থাকার জন্যেই মাঠে নেমেছি। আমার শৈশব কেটেছে এই কাজিপুরের মাটিতে। এই জন্মভূমিতে মিশে আছে আমার বাপ দাদার স্মৃতি। আজও পরিবার পরিজন নিয়ে এই মাটিতে বসবাস করছে আমার স্বজনেরা। মাইজবাড়ির পৈতৃক বাড়িটি যমুনায় বিলীন হওয়ায় এখন তিনি কাজিপুরে এসে তার ভাই কামরুল হাসান তরুর বাড়িতে থাকেন জানিয়ে কনক বলেন, আমি মনে করি মাইজবাড়ির প্রত্যেকটি বাড়িই আমার বাড়ি। তারপরেও অতি দ্রুত কাজীপুরবাসীর পাশে থাকার জন্য একটি বাড়ি নির্মাণ করব। এ সময় কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাড. রবিউল হাসান, কাজীপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক তরফদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সবুর, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাসুদ তরফদারসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park