1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন

সিরাজগঞ্জে গরীব-দুস্তদের মাঝে শাড়ী-লুঙ্গী বিতরন করলেন বিএনপি নেতা মোস্তফা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৩৫৮ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

ঈদ উপলক্ষে সিরাজগঞ্জে ৫ শতাধিক গরীব-দুস্তদের মাঝে শাড়ী-লুঙ্গী বিতরন করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। আজ বুধবার সকালে শহরের ধানবান্ধি মহল্লায় নিজ বাড়ি থেকে শাড়ী-লুঙ্গী বিতরন করেন।

এছাড়া গরীব-অসহায় ও দলীয় কিছু নেতাকর্মীদের মাঝে নগদ অর্থ ও চাউল বিতরন করেছেন। মাদ্রসার ছাত্র-শিক্ষকদের পাঞ্জাবি, গামছা, গেঞ্জি বিতরন করেছেন তিনি।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা মোরাদুজ্জামানের আতœার শান্তি কামনায় দোয়ার আয়োজন করেছেন।

এসময় জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, পৌর বিএনপির সদস্য শহিদুল ইসলাম, ছাত্রদল নেতা হাবিব উপস্থিত ছিলেন।

মির্জা মোস্তফা জামান সিরাজগঞ্জ-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মির্জা মোরাদুজ্জামানের ছেলে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park