1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিমের বাজারে অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা বেলকুচিতে সাংবাদিক পরিচয়দানকারীর বিরুদ্ধে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ বিএনপি জনগণের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: আজহারুল ইসলাম টিআর প্রকল্পের টাকা আত্মসাতের লিখিত অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, তদন্তের আশ্বাস উপজেলা প্রশাসনের বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু জমি নিয়ে বিরোধ, বেলকুচিতে হামলা-ভাঙচুর: আহত ১০, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ঢাকা-রংপুর লংমার্চ ১৯ সেপ্টেম্বর: হাটিকুমরুলের পথসভা সফল করতে বেলকুচিতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি থানায় অভিযোগের পরদিন মসজিদ থেকে বের হতেই ব্যবসায়ীকে মারধরের অভিযোগ বেলকুচিতে অভিযান:বেকারি ও ভোজ্যতেলে অনিয়মে ৮০ হাজার টাকা জরিমানা ঢাকা-রংপুর লংমার্চ ১৯ সেপ্টেম্বর: হাটিকুমরুলে পথসভা নিয়ে প্রশাসনের সহযোগিতা চাইল ১১ দল

ডিমের বাজারে অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার সংলগ্ন বিলধলী ও শীলন্দা এলাকায় ডিমের খামার ও পাইকারি বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ডিমের দাম বেশি রাখা, ক্রয়-বিক্রয় রশিদে ডিমের মূল্য উল্লেখ না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেসার্স লোকমান পোল্ট্রি ফিডের ম্যানেজার মো. রকিকে ৫ হাজার টাকা এবং মেসার্স হেলাল উদ্দিন ডিমের আড়তের ম্যানেজার মো. ভাষান শেখকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ডিম, পোল্ট্রি ও বয়লারসহ বিভিন্ন নিত্যপণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।

অভিযানে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park