1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪৬ বার পঠিত
Oplus_16908288

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন পর্যন্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্রগুলো জমা দেন।

সিরাজগঞ্জ রিটার্নিং কর্মকর্তার ও জেলা প্রশাসক আমিনুল ইসলামের কাছে জমাদেন তিন জন। এরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম, জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আলী আলম ও কমিউনিস্ট পার্টির প্রার্থী কমরেড মতিয়ার রহমান সরকার।

সহকারী রিটানিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)র কাছে জমাদেন ৪ জন। এরা হলেন, জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসেন মোল্লা, স্বতন্ত্র প্রার্থী গোলাম মাওলা খাঁন বাবলু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি নুরুন নাবী ও গণ অধিকার পরিষদের ইউসুফ আলী।

এদিকে এই আসনে এনসিপি’র প্রার্থী সাবেক সংসদ সদস্য মেজর (অব:) মনজুর কাদের মনোনয়নপত্র উত্তলন করলেও ১২ দলীয় জোটের কারণে জমাদেননি। জামায়াত ইসলামীর প্রার্থীকে ছেড়ে দিতে হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park