1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

দুুই প্রতিষ্ঠান থেকে বেতন ভাতা নেওয়ার অভিযোগ চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২৭ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্নাঃ

একই সঙ্গে দুুটি প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা গ্রহন করার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেনের বিরুদ্ধে। এবিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ফারুক হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। ইতিমধ্যে তিনি নোটিশের জবাবও দিয়েছেন।

ফারুক হোসেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারিরীক শিক্ষা) হিসেবে কর্মরত আছেন। একই সঙ্গে এই দুটি প্রতিষ্ঠানে কর্মরত থেকে তিনি নিয়মিত বেতন ভাতা সহ সকল সুযোগ-সুবিধা ভোগ করছেন।

চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন কারন দর্শানোর নোটিশের সত্যতা নিশ্চিত করে বলেন. গত ১ জানুয়ারী আমাকে কারন দর্শানো নোটিশ দেয়া হয়। ৭ দিনের মধ্যে নোটিশের জবাব দেয়ার কথা উল্লেখ করা হয়। সময় মতো নোটিশের জবাব দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, অনেকেই দুটি প্রতিষ্ঠানে কাজ করছেন। এবিষয় নিয়ে হাইকোর্টে রিট দাখিল হয়েছে। রিটের কাগজপত্র নোটিশের সঙ্গে সংযুক্ত করে দেয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস.এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত কারন দর্শানোর নোটিশে বলা হয়েছে, ফারুক হোসেন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, চৌহালী, সিরাজগঞ্জ এবং সহকারী শিক্ষক (শারিরীক শিক্ষা), ইনডেস্ক নং ৫৫২৭৬২, চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে কর্মরত এবং একই সাথে একাধিক পদে/চাকরিতে বা আর্থিক লাভজনক পদে সন্মানী বেতন-ভাতা গ্রহন করছেন। যার সত্যতা জেলা শিক্ষা অফিসার, সিরাজগঞ্জ প্রেরিত সুত্রোক্তে প্রতিবেদনে পাওয়া গেছে। একই সাথে দুটি পদে দায়িত্ব পালন করা জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১১.১৭ ধারার পরিপন্থী।

এমতবস্থায়, একই সাথে একাধিক কোন পদে/চাকরিতে বা আর্থিক লাভজনক কোন পদে নিয়োজিত থাকার বিষয়ে সত্যতা পাওয়ায় জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১১.১৭ ধারা অনুযায়ী কেন আপনার এমপিও বাতিল সহ বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে না তার জবাব ৭ কার্যদিবসের মধ্যে অধিদপ্তরে প্রেরন করার জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park