1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

পাকিস্তানে এগিয়ে ইমরানপন্থি স্বতন্ত্র প্রার্থীরা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩২০ বার পঠিত

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের অনানুষ্ঠানিক ফল প্রকাশ করছে দেশটির গণমাধ্যমগুলো। জিও নিউজের সর্বশেষ তথ্য বলছে, মোট ২৬৫টি আসনের মধ্যে ২০০টি আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৮৬টি আসনে জয়লাভ করেছেন।

অন্যদিকে ৫৯টি আসনে জয় পেয়েছে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জয় পেয়েছে ৪৪টি আসনে।

আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে, ফলাফলে এগিয়ে আছেন ইমরানপন্থি নেতারা। অন্যদিকে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতার (১৩৪টি আসন) দিকে এগোতে পারছে না। সেই হিসেবে জোট গঠন ছাড়া সরকার গঠন করতে পারবে না কোনো দল।

এদিকে পিটিআই নেতা ব্যারিস্টার গহর জিও নিউজকে বলেছেন, আমরা পিপিপি বা পিএমএল-এনের সঙ্গে যোগাযোগ করছি না। তাদের সঙ্গে জোট করার কোনো ইচ্ছা নেই পিটিআইয়ের।

এদিকে দেশটির গণমাধ্যম ডন এ পর্যন্ত ৯৩ আসনের অনানুষ্ঠানিক ফল প্রকাশ করেছে, এর মধ্যে ৩৬টি আসন পেয়েছেন ইমরানপন্থি স্বতন্ত্র প্রার্থীরা। নওয়াজের দল পেয়েছে ৩১টি আসন এবং বিলওয়ালের পিপিপি পেয়েছে ১৮টি আসন।

প্রসঙ্গত, পাকিস্তানে জাতীয় পরিষদের মোট আসন ৩৩৬টি। এর মধ্যে ভোট হয় ২৬৬টি আসনে। বাকী ৭০টি আসন সংরক্ষিত। নির্বাচনের আগে দুর্বৃত্তের গুলিতে এক প্রার্থী নিহত হওয়ায় একটি আসনে ভোট স্থগিত করা হয়েছিল আগেই। তাই গতকাল ভোট হয়েছে ২৬৫ আসনে।

পাকিস্তানের জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে কমপক্ষে ১৩৪টি আসনে জয় নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park