1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

রোজা উপলক্ষ্যে ১০ হাজার পণ্যের দাম কমেছে আরব আমিরাতে

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৭২ বার পঠিত

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রায় ১০ হাজার পণ্যের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। শারজাহ কো-অপারেটিভ সোসাইটি নামে একটি রিটেইলার প্রতিষ্ঠান গত বুধবার (২১ ফেব্রুয়ারি) এই মূল্যছাড়ের ঘোষণা দেয়।

দাম কমানো এসব আইটেমের বেশিরভাগই অত্যাবশ্যকীয় খাদ্য পণ্য। এছাড়া রান্নার তেল এবং ময়দার মতো পণ্যের দামও ৭৫ শতাংশ পর্যন্ত হ্রাস পাবে। গত বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, শারজাহ কো-অপারেটিভ সোসাইটি গত বুধবার ঘোষণা করেছে- তারা ২০২৪ সালের পবিত্র রমজান মাসের জন্য ৩৫ মিলিয়ন দিরহাম বরাদ্দ করেছে এবং প্রায় ১০ হাজার আইটেমের দাম কমিয়েছে।

তারা বলছে, দাম কমানো এই আইটেমগুলোর প্রায় ৮০ শতাংশই অত্যাবশ্যকীয় খাদ্য পণ্য এবং সমগ্র আমিরাতজুড়ে অবস্থিত তাদের ৬৭ টি শাখায় এগুলো পাওয়া যাবে। রান্নার তেল, ময়দা এবং চালের মতো প্রধান মুদি পণ্যের দাম ৭৫ শতাংশ পর্যন্ত হ্রাস পাবে।

খালিজ টাইমস বলছে, গত ২২ ফেব্রুয়ারি থেকেই পণ্যের এই মূল্যছাড় শুরু হয়েছে। এছাড়াও প্রাথমিকভাবে ওই ১০ হাজার পণ্যের বাইরে থাকা আইটেমগুলোর ওপর সাপ্তাহিক অফারগুলোতেও অতিরিক্ত আরও মূল্যছাড় পাওয়া যাবে।

এর পাশাপাশি এই ক্যাম্পেইনের অধীনে ৩০০ দিরহাম বা তার বেশি খরচ করা ক্রেতাদের জন্য বড় বড় পুরস্কার পাওয়ার সুযোগও রয়েছে। যার মধ্যে প্রতি সপ্তাহে দুটি সুজুকি ডিজায়ার গাড়ি, ৩০টি আসবাবপত্র উপহার কার্ড যার মূল্য ৫ হাজার দিরহাম এবং এক হাজার দিরহাম মূল্যের ৩২টি শপিং গিফট কার্ড।

এছাড়া যারা খাবার দান করতে ইচ্ছুক তাদের কেনার জন্য ৯৯ দিরহাম থেকে ৩৯৯ দিরহাম মূল্যের তিন ধরনের খাবারের ঝুড়িও রাখা হবে। শারজাহ চ্যারিটির সহযোগিতায় দান করা এসব খাবার বিতরণ করা হবে বলেও জানানো হয়েছে।

শারজাহ কো-অপারেটিভ সোসাইটির সিইও মাজিদ আল জুনায়েদ বলেন, ‘বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল সংক্রান্ত চ্যালেঞ্জ সত্ত্বেও শারজাহ কো-অপারেটিভ সোসাইটি তার সকল শাখায় প্রয়োজনীয় সমস্ত পণ্যের পর্যাপ্ত সরবরাহের নিশ্চয়তা দিয়েছে।’

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park