1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

ইসরায়েলি হামলায় ইরানের চার শীর্ষ কর্মকর্তা নিহত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ২৪৬ বার পঠিত

সিরিয়ায় বিমান হামলায় ইরানের চার শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। দেশটির রাজধানী দামেস্কে আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হন। শনিবার (২০ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানার এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাজধানী দামেস্কের মাজেহ অঞ্চলের আশপাশে হামলা হয়েছে। ইসরায়েলি সেনারা ভবনটি লক্ষ্য করে হামলা চালিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিহত ওই চার ব্যক্তি ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডের (আইআরজিসি) সামরিক উপদেষ্টা।
ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, আইআরজিসির গোয়েন্দা কর্মকর্তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। হামলার শিকার ভবনটিতে আইআরজিসির এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা ও তার সহকারী ছিলেন।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় বেশ কয়েকজন সিরিয়ান সেনা ও চার সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন। নিহতদের চারজনের নাম হাজ্জাতুল্লাহ ওমিদভার, আলী আহজাদেহ, সাইয়্যেদ কারিমি এবং হুসেইন মুহাম্মদ। তবে এসব কর্মকর্তাদের র‌্যাংক উল্লেখ করা হয়নি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এটিকে ইসরায়েলের সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে। যদিও বিষয়টি নিয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park