1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ২০৩ বার পঠিত

ইরাক ও সিরিয়ার পর এবার পাকিস্তানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরান। এই হামলায় পাকিস্তানের দুই শিশু নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

গতকাল মঙ্গলবার দুই দেশের সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে এ ক্ষেপণাস্ত্র হামলা হয়। ইরানের সামরিক বাহিনী সংশ্লিষ্ট একটি বার্তা সংস্থা জানিয়েছে, জঙ্গিগোষ্ঠী জইশ আল আদলের দুটি ঘাঁটি নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এর আগে পাকিস্তানে ইরানের এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলা দেখা যায়নি।

তবে ইরানের এমন দাবি প্রত্যাখ্যান করে পাকিস্তান বলেছে, এটা অবৈধ। এ ধরনের হামলার জন্য ইরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে।

এ ঘটনার পর পর বেশ কড়া ভাষায় একটি বিবৃতি দিয়ে ইরান কর্তৃক আকাশসীমা লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ।

এর আগে গাজা যুদ্ধ ঘিরে উত্তেজনার মধ্যে ইরাক ও সিরিয়ায় ভয়াবহ হামলা চালায় ইরান। মূলত ইরাকের কুর্দি অঞ্চলে অবস্থিত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং উত্তর সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) স্থাপনা নিশানা করে হামলার দাবি করেছে ইরানি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি।

সোমবার (১৬ জানুয়ারি) গভীর রাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালায় আইআরজিসি। হামলার শিকার স্থাপনার মধ্যে ইরাকে অবস্থিত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর রয়েছে বলেও দাবি করেছে তেহরান।

জানুয়ারির প্রথম দিকে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কেরমানে বড় একটি সমাবেশে জোড়া বোমা হামলা হয়। ওই হামলায় নিহত হন অন্তত ৯৩ জন। দিনটি ছিল ইরানের সাবেক শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানির মৃত্যুর চতুর্থ বার্ষিকীর দিন।

এই জোড়া হামলার প্রতিশোধ নিতে উত্তর সিরিয়ায় বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানায় আইআরজিসি। এসব হামলায় ইসলামিক স্টেটসহ (আইএস) ইরানে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত অপরাধীদের স্থাপনা ধসে গেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park