1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গভীর রাতে বালিকা বিদ্যালয়ে তাণ্ডব! কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী ভাঙচুর, তদন্তে পুলিশ তাড়াশ উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দুলাভাই পলাতক উল্লাপাড়ায় সরকারি জায়গা দখল করে বিএনপি নেতার মার্কেট নির্মাণ তাড়াশে মাদক সেবনের দায়ে এক মাসের কারাদণ্ড তাড়াশে বাসার গ্রিল কেটে ২৯ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা চুরির অভিযোগ তাড়াশে জমে উঠেছে ঈদের কেনাকাটা তাড়াশে মৎস্যজীবী দলের দোয়া ও ইফতার মাহফিল হঠাৎ অসুস্থ জামায়াত আমির ২০২৬ সেশনের জন্য ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকার সেক্রেটারি নাজমুল হাসান

বিটিভি’র পল্লীগীতি ও রবীন্দ্র সঙ্গীতে তালিকাভুক্ত হলেন টাঙ্গাইলের মেয়ে জয়িতা ঘোষ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ২৪২ বার পঠিত

বিটিভি’র পল্লীগীতি ও রবীন্দ্র সঙ্গীতে তালিকাভুক্ত হলেন টাঙ্গাইলের মেয়ে জয়িতা ঘোষ

টাঙ্গাইল প্রতিনিধি:
বাংলাদেশ টেলিভিশনের(বিটিভি) অডিশনে চূড়ান্তভাবে তালিকাভুক্ত শিল্পী নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের জয়িতা ঘোষ দোলা। তিনি পল্লীগীতি ও রবীন্দ্র সঙ্গীত এ দুই বিভাগ থেকে একইসাথে তালিকাভুক্ত শিল্পী নির্বাচিত হয়েছেন। শনিবার (১৩ জানুয়ারি) বিকালে সঙ্গীত শিল্পী জয়িতা ঘোষ দোলা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে জয়িতার আবেদনের পরিপ্রেক্ষিতে গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত পল্লীগীতি ও রবীন্দ্র সঙ্গীত বিভাগের অডিশনে তাকে আমন্ত্রণ জানানো হয়। পরে ওই দুই বিভাগে তাকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়। তিনি টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে সঙ্গীত প্রশিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

এছাড়া তিনি মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প, টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) টাঙ্গাইলে সঙ্গীত প্রশিক্ষণ দিচ্ছেন। পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে গান পরিবেশন করে থাকেন।

জয়িতা ঘোষ দোলা টাঙ্গাইল পৌরসভার প্যাড়াডাইস পাড়ার ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটনের মেয়ে। তার মায়ের নাম শিপ্রা ঘোষ। টাঙ্গাইল থেকে এইচএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার পর তিনি ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

জয়িতা ঘোষ দোলা জানান, অনেক ধাপ পেরিয়ে বাংলাদেশ টেলিভিশনের(বিটিভি) অডিশনে তালিকাভুক্ত শিল্পী নির্বাচিত হওয়ার কৃতিত্ব শুধু তার নয়। একই সঙ্গে মা-বাবা, ছোট ভাই, শিক্ষক, পরিবার, বন্ধু-বান্ধব, ভক্ত ও শুভাকাঙ্খী সহ সবার। এই অর্জনের পেছনে থাকা মানুষদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বপ্ন পূরণে সকলের আশীর্বাদ কামনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park