1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ইয়েমেনে মার্কিন-ব্রিটিশ হামলা: বিভিন্ন দেশের প্রতিক্রিয়া

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনে একের পর এক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। লোহিত সাগরে বিদেশি জাহাজে হুতিদের হামলার সক্ষমতা খর্ব করতে তাদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলার কথা জানিয়েছে দেশ দুটি। তবে মার্কিন ও ব্রিটিশ হামলাকে ‘বর্বর’ বলে অভিহিত করেছে গোষ্ঠীটি। এমনকি হামলা সত্ত্বেও ইসরায়েলগামী জাহাজে আক্রমণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে হামাসের মিত্র হুতি বিদ্রোহীরা। খবর আলজাজিরার।

ইসরায়েল ও হামাসের যুদ্ধ ঘিরে ইতিমধ্যে মধ্যেপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এবার ইয়েমেনে মার্কিন-ব্রিটিশ হামলায় এই উত্তেজনা আরও বাড়তে পারে। দুই দেশের এই হামলা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ প্রতিক্রিয়া জানিয়েছে।

ইরান

হুতি ও হামাস—দুটি সংগঠনের মিত্র হিসেবে পরিচিত ইরান। এক বিবৃতি ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনি জনগণ ও অবরুদ্ধ গাজাবাসীর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধাপরাধের প্রতি পূর্ণ সমর্থন বাড়ানোর প্রয়াসে ইয়েমেনে এই হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, এসব হামলা ইয়েমেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

সৌদি আরব

ইয়েমেনে সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যর অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব। শুক্রবার এক বিবৃতিতে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইয়েমেনের পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রিয়াদ। একই সঙ্গে লোহিত সাগর এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর আরোপ করেছে দেশটি। কারণ এই সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা একটি আন্তর্জাতিক দাবি।

ওমান

হুতিদের ওপর মার্কিন-ব্রিটিশ হামলার নিন্দা করেছে ওমান। বন্ধুপ্রতীম দেশ থেকে এমন সামরিক পদক্ষেপের নিন্দা করেছে তারা।

রাশিয়া

ইয়েমেনে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে রাশিয়া। একই সঙ্গে দেশ দুটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়া একটি প্রস্তাবের অনৈতিক সুবিধা নিয়েছে। গত বুধবার লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজে হুতিদের হামলা বন্ধে একটি প্রস্তাব পাস করেছিল নিরাপত্তা পরিষদ।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইয়েমেনে মার্কিন বিমান হামলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশনের অ্যাংলো-স্যাক্সনদের বিকৃতির আরেকটি উদাহরণ। এসব হামলা আন্তর্জাতিক আইনের প্রতি তাদের সম্পূর্ণ অবহেলা প্রদর্শন করে। একই সঙ্গে এগুলো এ অঞ্চলে উত্তেজনা আরও উসকে দেবে।

জার্মানি

সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার উদ্দেশ্য হলো হুতিদের হামলা ঠেকানো। আমাদের লক্ষ্য উত্তেজনা প্রশমন করা এবং লোহিত সাগরে স্থিতিশীলতা পুনরুদ্ধার করা।

হিজবুল্লাহ

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, ইয়েমেনে মার্কিন আগ্রাসন নিশ্চিত করেছে যে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্ণ অংশীদারিত্ব রয়েছে। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, গাজা ও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সংঘটিত ট্র্যাজেডি ও গণহত্যায় পূর্ণ অংশীদার হলো যুক্তরাষ্ট্র।

হামাস

ইয়েমেনে হামলার নিন্দা জানিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরকারকে দায়ভার বহন করতে হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park