1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ইরানে কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীতে বোমা হামলা, নিহত ১০৩

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ৩৩৬ বার পঠিত

এবার ইরানে বোমা হামলা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) দেশটির ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর মেজর জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীর এক অনুষ্ঠানে এ হামলা করা হয়। এতে নিহত বেড়ে ১০৩ জনে নিহত হয়েছেন। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানে অন্তত দুটি বোমা হামলা হয়েছে। মার্কিন হামলায় নিহত কাসেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ হামলা করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কেরমান শহরে কবরস্থানের এসব হামলা করা হয়েছে। এতে অন্তত ৭৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৭০ জন।

ইরানের ন্যাশনাল মেডিক্যাল ইমারজেন্সি অর্গানাইজেশনের প্রধান জাফার মিয়াদফার বলেন, হামলায় নিহত বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে।

তিনি জানান, দুর্ঘটনায় আর ১৭০ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের পর পদদলিত হয়ে কয়েকজন আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে ।

স্থানীয় এক প্রদেশের এক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম জানিয়েছে, জঙ্গিরা এ হামলা চালিয়েছে।

দেশটির আধা সরকারি নুরনিউজ জানিয়েছে, কবরস্থানের সড়কে বেশ কয়েকটি গ্যাসের ক্যানিস্টার বিস্ফোরিত হয়েছে।

কাসেম সোলাইমানি ইরানের ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর মেজর জেনারেল ছিলেন। ১৯৯৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি কুদস বাহিনীর বহির্দেশীয় সামরিক ও গোয়েন্দা কার্যক্রমের একজন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে অনেকে দেশটির ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির ডানহাত ও ইরানের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে জানতেন।

১৯৯০ সালে ইরাক-ইরান যুদ্ধচলাকালে ৪১তম বিভাগের অধিনায়ক ছিলেন। এরপর বেশ কয়েকটি ঐচ্ছিক অভিযানও পরিচালনা করেন তিনি। এছাড়া সাদ্দামবিরোধী শিয়া ও ইরাকের কুর্দি গোষ্ঠীগুলিকে সামরিক সহায়তা প্রদান এবং পরবর্তীতে হিজবুল্লাহ ও হামাসকেও সহায়তা করেছেন। এছাড়া ২০১২ সালে সোলাইমানি সিরিয়ার গৃহযুদ্ধের সময় বিশেষত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্টের বিরুদ্ধে পরিচালিত অভিযানে সিরিয়ার সরকারকে গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করেন। সোলাইমানি ২০১৪-২০১৫ সালে ইসলামিক স্টেট অফ ইরাক এবং লেভান্টের (আইএসআইএল) বিরুদ্ধে অগ্রসর হওয়া সম্মিলিত ইরাকি সরকার এবং শিয়া মিলিশিয়া বাহিনীর কমান্ডেও সহায়তা করেছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park