1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ইসলামী যুব আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

গাজায় যুদ্ধে যেতে না চাওয়ায় ইসরায়েলি তরুণের কারাদণ্ড

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৫ বার পঠিত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল-হামাসের যুদ্ধ নিয়ে আপত্তি থাকায় ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফে যোগ দিতে না চাওয়ায় দেশটির এক তরুণকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত ওই যুবকের নাম তাল মিতনিক। ১৮ বছর বয়সী এই তরুণ রাজধানী তেল আবিবের বাসিন্দা। তাকে বর্তমানে একটি সামরিক কারাগারে পাঠানো হয়েছে।

৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়েছে আসছে ইসরায়েল। ইসারয়েলি হামলা শুরুর পর সেনাবাহিনীতে যোগদানে আপত্তি তোলায় কারাদণ্ডপ্রাপ্ত প্রথম ব্যক্তি তাল মিতনিক।

ইসরায়েলি সংসবাদমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইসরায়েলি নাগরিকদের জীবনের একটি সময় বাধ্যতামূলক আইডিএফে কাজ করতে হয়। আর সরকারের এই নীতির বিপক্ষে কাজ করে মেসারভট নেটওয়ার্ক। সেনাবাহিনীতে যোগদান নিয়ে নিজের আপত্তির কথা জানাতে মেসারভটের বেশ কয়েক জন তরুণ কর্মীকে সঙ্গে নিয়ে তেল হাশোমার সেনা নিয়োগকেন্দ্রে যান তাল মিতনিক। সেখানে গেলে বিচার শেষে তাল তাকে ৩০ দিনের কারাদণ্ড দিয়ে সামরিক কারাগারে পাঠানো হয়।

এক বিবৃতিতে ইসরায়েলি তরুণ তাল মিতনিক বলেছেন, সহিংসতার মাধ্যমে সুরক্ষা আসবে, তা মানতে আমি রাজি নয়। আমি প্রতিশোধের যুদ্ধে অংশ নিতে রাজি হয়নি। আমি এমন এক পরিবারে বড় হয়েছি যেখানে জীবনকে পবিত্র হিসেবে দেখা হয়। যেখানে আলোচনাকে মূল্য দেওয়া হয়। যেখানে সহিংস ব্যবস্থার আগে সব সময় বিতর্ক ও বোঝাপড়ার বিষয়টি সামনে আসে।

তিনি আরও বলেন, আমাদের একটা সত্য অবশ্যই স্বীকার করতে হবে। সেটা হলো গাজায় কয়েক সপ্তাহের স্থল অভিযান শেষে সমঝোতা ও চুক্তির মাধ্যমেই বন্দিদের মুক্তি নিশ্চিত হয়েছে। অন্যদিকে সামরিক পদক্ষেপে তাদের মৃত্যু হয়েছে। এমনকি সাদা পতাকা উড়িয়ে হিব্রু ভাষায় সাহায্যের আবেদন করলেও বন্দিদের গুলি করে হত্যা করা হয়েছে। এমন ঘটনা আরও কত ঘটেছে যেগুলোর কোনো তদন্ত পর্যন্ত হয়নি। কারণ তারা ভুলবশত সীমানার ওই পাড়ে জন্মগ্রহণ করেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park