1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রায়গঞ্জে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৪ বার পঠিত

বিএনপি আসলে রাজনৈতিক কোনো দল নয়, এটি একটি প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্মের এন্টি আওয়ামী লীগ, এন্টি স্বাধীনতা। এরা মূলত স্বাধীনতার বিপক্ষের শক্তি, ধর্মান্ধ-জঙ্গি ও ফ্যাসিবাদী। এজন্য বিএনপি জনগণের মুখোমুখি হতে ভয় পায়। তাই তারা নির্বাচনে আসে না বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সরকারি বেগম নূরুন নাহার তর্কবাগীশ কলেজ হল রুমে ‘রোড টু স্মাট বাংলাদেশ’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট প্রার্থনা কর্মী (ক্যাম্পেইনার) প্রশিক্ষণ ও কর্মীসভায় তিনি এ মন্তব্য করেন।

রোড টু স্মার্ট বাংলাদেশের প্রধান সমন্বয়কারী কবির বিন আনোয়ার আরও বলেন, তারেক রহমান বিদেশে বসে বসে লখো কোটি টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। শুধু তাই না, তারা সন্ত্রাসীরা বোমা হামলা ও অগ্নিকাণ্ড আবার শুরু করেছে। এটি কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হতে পারে না। তাদের এসব হাল্কাভাবে নেওয়ার সুযোগ নেই। কারণ তার যড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। সেই সঙ্গে আবার যুক্ত হয়েছে বিদেশি চক্রান্ত।

রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আলমাজী জিন্নাহৎর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের (হৃদয়) সঞ্চালনায় কর্মীসভায় আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের নৌকার প্রার্থী ও সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হান্নান খান ও রোড টু স্মার্ট বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা শাখার সমন্বয়কারী আরিফুল ইসলাম।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম চান, রায়গঞ্জ পৌরসভার মেয়র আব্দুল্লাহ আল পাঠান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান ইলিয়াছ, সাধারণ সম্পাদক আল-আমিন, যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল ও সাধারণ সম্পাদক সুমন সরকারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park