1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ভোরের আগুনে সর্বস্ব পুড়ে ছাই, নিমগাছি বাজারে নিঃস্ব ৭ ব্যবসায়ী সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা

ভোরের আগুনে সর্বস্ব পুড়ে ছাই, নিমগাছি বাজারে নিঃস্ব ৭ ব্যবসায়ী

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পঠিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৩১ আগস্ট) ভোর ৫টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাজারে।

স্থানীয়রা জানান, আগুন দেখতে পেয়ে তারা দ্রুত পানি দিয়ে নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে সোলেমান তালুকদার, হায়দার আলী, দিগেন্দ্রনাথ সরকার, সাধন কুমার সরকার, ক্ষুদিরাম সরকার, আতাউর ও আব্দুল্লাহর দোকান পুড়ে গেছে। দোকানগুলোর মালামাল, ব্যবসার সরঞ্জাম ও দীর্ঘদিনের পুঁজি আগুনে পুড়ে নষ্ট হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যাবে।

তাড়াশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল আলম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

আগুনে সব হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন চরম বিপাকে পড়েছেন। তারা ক্ষয়ক্ষতির সঠিক হিসাব করে দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা বাজারের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। বাজারের পুরোনো বৈদ্যুতিক তার ও সংযোগ নিয়মিত পরীক্ষা করার পাশাপাশি জরুরি প্রয়োজনে আগুন নেভানোর সরঞ্জাম রাখার দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park