1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

হামলা ঠেকাতে আরব সাগরে ভারতের যুদ্ধজাহাজ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৭১ বার পঠিত

ড্রোন হামলা ঠেকাতে আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারতছবি: আইএনএস মুরমুগাও
ভারত অভিমুখী জাহাজে হামালা ঠেকাতে আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত।

আরব সাগরে সাম্প্রতিক হামলার কথা বিবেচনা করে, ভারতীয় নৌবাহিনী প্রতিরোধক মূলক ব্যবস্থার অংশ হিসেবে সংশ্লিষ্ট সমুদ্র অঞ্চলে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করেছে।

জাহাজ গুলো হল আইএনএস মুরমুগাও, আইএনএস কোচি এবং আইএনএস কলকাতা মোতায়েন করেছে, সোমবার একটি বিবৃতিতে ভারতীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। খবর আনাদোলু।
বিবৃতিতে জানানো হয়, সংশ্লিষ্ট সমুদ্র অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে লং-রেঞ্জ নজরদারী বিমান পিএইটআই নিয়জিত করা হয়েছে।

ভারতের পশ্চিম জলসীমায় পরপর দুটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার কারণে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এই ব্যবস্থা গ্রহণ করা হলো।

গাজায় ইসরায়েলি বর্বরাতার প্রতিবাদে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দক্ষিণ লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। পেন্টাগনের মতে, এ পর্যন্ত হুথি বিদ্রোহীরা ৩৫টিরও বেশি দেশের সঙ্গে জড়িত ১০টি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ১০০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অধিকাংশ হামলা প্রতিরোধ করা সম্ভব হলেও কিছু ড্রোন তাদের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park