1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের সম্পর্কের পর নির্মম হত্যাকাণ্ড! ১৮ বছর পর মিলল জাহাঙ্গীর শেখ হত্যার বিচার ১ মাস পর পুলিশি তৎপরতায় সিলেট থেকে উদ্ধার নিখোঁজ ২ শিশু চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ 

নৌকার পক্ষে ভোট চাওয়া শিক্ষা কর্মকর্তাকে তলব

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৩২ বার পঠিত

সিরাজগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের পক্ষে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করায় চৌহালী উপজেলা শিক্ষা কর্মকর্তা আরিফ সরকারকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও শাহজাদপুর সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানা তাকে তলব করে নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ সরকার সরকারি চাকরিজীবী হয়েও নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেছেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নৌকার প্রচার চালাতে এবং ভোট দিতে চাপ সৃষ্টি করেছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তার এসব কার্যক্রমে নির্বাচনী আচরণবিধির ২০০৮ এর ধারা ১৪ এর লঙ্ঘন মর্মে প্রতীয়মান হয়েছে।

শিক্ষা কর্মকর্তা আরিফ সরকারের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের কারণে কেন ব্যবস্থা নেওয়া হবে না মর্মে আগামী ২৬ ডিসেম্বর বেলা পৌনে ১টায় সিনিয়র সহকারী জজ আদালতে হাজির সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনী অনুসন্ধানী কমিটির কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানা নোটিশের বিষয়টি নিশ্চিত করে জানান, দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রার্থী ও সমর্থকদের অবশ্যই আচরণবিধি মেনে চলতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park