
সিরাজগঞ্জে হরতাল স্লোগান দিয়ে ব্রয়লার মুরগির বাচ্চাবাহী একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ৷ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) চালক মোকলেস আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ দুজনকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- একই উপজেলার বিএনপির কর্মী নবীর হোসেন ও মজনু মিয়া।
এর আগে বুধবার (৬ ডিসেম্বর) রাতে জেলার শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়াকান্দা দূর্গাদহ এলাকায় কাভার্ডভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ভ্যানের সামনের অংশ ও কয়েক হাজার মুরগির বাচ্চা পুড়ে যায়।