1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার জামায়াত নেতৃবৃন্দের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি সিরাজগঞ্জ জেলা জামায়াতের বেলকুচিতে ডেঙ্গু বাড়ছে, ২৩ দিনে ৫৬ রোগী শনাক্ত; কিশোরীর মৃত্যু চৌহালীতে ৮০ বস্তা সরকারি চাল কালোবাজারে বিক্রির অভিযোগ সিরাজগঞ্জ মেডিকেলে ছাত্রদল নেতার বিরুদ্ধে যৌন হয়রানিসহ নানা অভিযোগ, দল থেকে বহিষ্কার লংমার্চ শেষে জামায়াত নেতাকে কুপিয়ে জখম এর অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা বেলকুচিতে লংমার্চ ও সিরাজগঞ্জের জনসভা সফল করতে স্বাগত মিছিল জামায়াতের শনিবার ঢাকা–রংপুর লং মার্চ: সিরাজগঞ্জের পথসভায় অংশ নিতে বেলকুচি প্রশাসনের সহায়তা চাইল ১১ দলীয় জোট সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের ছাড়াতে থানায় দুই বিএনপি নেতার তদবিরের অভিযোগ

পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোমিনুল ইসলাম (৩৫) নামে এক সিএনজি অটোরিকশাচালক নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গাড়াদহ ইউনিয়নের সরিষাকোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমিনুল ইসলাম মশিপুর গ্রামের আবু সাঈদের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে সরিষাকোল বাজারে যাত্রীর অপেক্ষায় সিএনজি অটোরিকশার ভেতরে বসেছিলেন মোমিনুল। এ সময় সিরাজগঞ্জ রোডের দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক পেছন থেকে সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ জানান, সকাল ৬টা ৩৭ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে মরদেহ উদ্ধার করে পুলিশকে অবহিত করা হয় এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park