1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রায়গঞ্জে দোকানে ঢুকে পড়লো ট্রাক; দোকানিসহ আহত ২

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২০৮ বার পঠিত

রায়গঞ্জে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা সংলগ্ন একটি সারের দোকান ঘরে ঢুকে পরায় দোকানি ও একজন ক্রেতাসহ দুইজন গুরুতর আহত হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ-ধানগড়া সড়কে হাসিল বটতলা নামক স্থানে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ থেকে ধানগড়া অভিমুখি একটি ট্রাক-(বগুড়া-ট-১১-১৭৭৮) নিয়ন্ত্রণ হারিয়ে রায়গঞ্জের হাসিল বটতলা একটি সারের দোকানের ভিতর ঢুকে পড়লে ট্রাকের ধাক্কায় ২ জন মারাত্মক আহত হয়। এরা হলো, সার কিনতে আসা উপজেলার ধানগড়া ইউনিয়নের রৌহা গ্রামের মজিবর রহমানের ছেলে শরিফুল আলম (৩৬) ও ঐ দোকানের মালিক স্থানীয় রফিকুল ইসলামের ছেলে রিপন (২৬)।

দুর্ঘটনায় দোকানটি ভেঙ্গে চুড়ে মালামালসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে মালিক পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।আশঙ্কাজনক আবস্থায় আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে শরিফুল আলমকে ঢাকায় স্থানান্তর করা হয়।

এঘটনার প্রতিবাদে ট্রাকটি গ্রামবাসী আটক করে রাখে। এসংবাদ লেখা পর্যন্ত রায়গঞ্জ থানা পুুলিশ ঘটনাস্থলে ট্রাক উদ্ধারের চেষ্টা চালাচ্ছিল।রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park