1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত কাজিপুর গড়ার প্রতিশ্রুতি দিলেন মাওলানা শাহীনুর আলম

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৩৪০ বার পঠিত

লিমন খান,কাজিপুর প্রতিনিধি :
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, সিরাজগঞ্জ  জেলা জামায়াতের আমীর  আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা  শাহীনুর আলম কাজিপুর উপজেলার চরাঞ্চলের নিশ্চিন্তপুর ইউনিয়নের বিভিন্ন গ্ৰাম ও বাজারে জনসংযোগ করেছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) দিনব্যাপী চরাঞ্চলের নিশ্চিন্তপুর ইউনিয়নের বিভিন্ন গ্ৰাম ও বাজারে ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে সমর্থন কামনা করেন।
জনসংযোগ চলাকালে অধ্যক্ষ মাওলানা
শাহীনুর আলম বলেন, “দেশে ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় জনগণের সহযোগিতা প্রয়োজন। ইনশাআল্লাহ, আমরা জনগণের দোয়া ও ভালোবাসায় এগিয়ে যাব।” দুর্নীতি, শোষণ-পীড়ন, ও মাদক-সন্ত্রাসমুক্ত মানবিক সমাজ গড়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য। উন্নয়ন, শান্তি, সমৃদ্ধ ও বৈষম্যহীন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসন গড়তে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।

তিনি আরও বলেন, আগামীতে জামায়াত ক্ষমতায় আসলে দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত সমাজ বিনির্মাণ এবং কাজিপুরের সকল রাস্তাঘাট উন্নয়ন করবো ইনশা আল্লাহ। জনসংযোগ কার্যক্রমে কাজিপুর উপজেলা জামায়াতের আমীর টি এম জাহিদুল ইসলাম স্বপন, নায়েবে আমির মাওলানা শাহীনুর আলম, সেক্রেটারি আরমান হোসেন, কাজিপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাজ্জাক সহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park