1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন

বেলকুচিতে আলোচিত শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৫৯৬ বার পঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের বেলকুচির আলোচিত ও সাবেক শ্রমিক লীগ নেতা মোতালেব হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে পৌর এলাকার মাজম মিয়ার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোতালেব উপজেলার সুবর্ণসাড়া দক্ষিন পাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, মোতালেবের বিরুদ্ধে কুষ্টিয়ার চরমপন্থী দলের সদস্য ফজলু হত্যাসহ মারধরের আরো দুটি মামলা রয়েছে তার বিরুদ্ধে ।গ্রেপ্তারের পরেই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ২০২৩ সালের ১৯ ডিসেম্বর মোতালেবের সুবর্ণসাড়ার নিজ বাড়িতে বোমা তৈরি করার সময় বিস্ফোরণ হয়। এতে ফজলু হক নামের এক চরমপন্থি গুরুতর আহত হন। এরপর ঢাকায় চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এ ঘটনায় মামলা হলেও মোতালেব এতোদিন গাঢাকা দিয়েছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park