1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

রায়গঞ্জে দিনব্যাপী জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৪০ বার পঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ:

সিরাজগঞ্জের রায়গঞ্জে জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মীদের নিয়ে দিন ব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভবনে অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অগ্রসর শিক্ষা শিবিরে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল কালাম বিশ্বাস এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা খোরশেদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা কর্ম পরিষদের সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম,ধুনট উপজেলা আমির মাওলানা আমিনুল ইসলাম ও রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার প্রমুখ।

শিক্ষা শিবিরে জামায়াত কর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে সর্বপ্রথমে দক্ষ ও যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে নিজেকে সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠা করতে। সমাজের সকল পর্যায়ের মানুষের মনকে জয় করতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীদের নীতি-নৈতিকতায় উন্নত চরিত্রের অধিকারী হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের অফিস ও বায়তুলমাল সেক্রেটারী ডা: এস এম মুনসুর আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা: কামরুল ইসলাম,উপজেলা কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম সাধারণ সম্পাদক সুমন আহমেদ, শওকত আলী মাষ্টার, শ্রমিক কল্যাণ ফেডারেশন রায়গঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক সুমন আহমেদ, ধানগড়া দক্ষিণ শাখার সভাপতি, মোহাম্মদ আলী, উত্তর সভাপতি মাওলানা জাকারিয়া হোসেন, রায়গঞ্জ পৌর সেক্রেটারি হোসেন আলী, জামায়াত নেতা মাওলানা মাসুদ রানা, সাবেক ছাত্রনেতা মাওলানা গোলাম আজম, রায়গঞ্জ উপজেলা শিবির সভাপতি মোঃ আলাউদ্দিন, ডাঃ বেলাল হোসেন ও ডাঃ জাকারিয়া হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park