1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

৫ দফা দাবিতে সিরাজগঞ্জ মৎস্য ডিপ্লোমা শিক্ষার্থীদের মানববন্ধন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

জহুরুল ইসলাম:
৫ দফা দাবিতে সিরাজগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলার আজগড়া এলাকায় অবস্থিত ইনস্টিটিউটের একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ছাত্র প্রতিনিধি সুমন হোসেন, সুরভি আক্তার, আল মুক্তাদির বিল্লাহ এবং আরিফুল ইসলাম বক্তব্য রাখেন।

এসময় বক্তারা জানান, যৌক্তিক দাবি আদায়ের জন্য গত ১২ দিন ধরে ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসলেও কর্তৃপক্ষ কোন ধরনের পদক্ষেপ নেয়নি। মৎস্য ডিপ্লোমা শিক্ষার্থীদের সাথে দীর্ঘদিন যাবৎ চলমান বৈষম্যের প্রতিবাদে ৫ দফা দাবিতে গত ২৭ আগস্ট মৎস্য অধিদপ্তরের মহা পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে, দায় সারা আশ্বাস দিয়ে কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তাই শিক্ষার্থীরা ক্লাস বর্জন এবং সকল প্রকার পরীক্ষা বর্জনের কর্মসূচির ডাক দিয়েছি, দ্রুত দাবি আদায়ে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানাই।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park