1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

বেলকুচিতে স্বেচ্ছাসেবী সংগঠন “বেলকুচি বাসী ফাউন্ডেশন” এর বৃক্ষ রোপণ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৭৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে জান্নাতুল আবরার হাফিজিয়া মাদ্রাসা ক্যাম্পাসে স্বেচ্ছাসেবী সংগঠন “বেলকুচিবাসি ফাউন্ডেশন” এর পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়েছে।শুক্রবার (১৭ মে) বিকেলে, বেলকুচি উপজেলাস্থ ধুকুরিয়াবেড়া জান্নাতুল আবরার হাফিজিয়া মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন “বেলকুচিবাসি ফাউন্ডেশন” এর সভাপতি আরিফুল ইসলাম (আরিফ)।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল: হাফেজ মাও: মো: ওমর ফারুক,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার শিক্ষক: মাও: মোঃ নজরুল ইসলাম জিহাদি, মাও মোঃ আব্দুল মমিন প্রমূখ।
বেলকুচিবাসি ফাউন্ডেশন এর পক্ষে উপস্থিত ছিলেন,
সাধারণ সম্পাদক: নুর আলম সিদ্দিকী, মো: মাসুদ রানা, মো: শরিফুল ইসলাম, মাহমুদ হাসান সরকার,আব্দুল কাদের, হাফেজ মোঃ হাফিজ,আতিক আহমেদ, কাওসার আলী, সজিব আহমেদ,ইমান আলী সরকার প্রমুখ ।
এ সময় মাদ্রাসার ছাত্রবৃন্দ উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচিতে সহযোগিতা করেন।
উল্লেখ্য, চলমান তীব্র তাপ প্রবাহ থেকে বেলকুচিবাসিকে বাঁচাতে, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে, ধারাবাহিকভাবে উপজেলার বিভিন্ন অঞ্চলে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন “বেলকুচিবাসি ফাউন্ডেশন ”
তারি ধারাবাহিকতায় উক্ত মাদ্রাসা ক্যাম্পাসে ৫ টি পেয়ারা গাছ, ২ টি কাঠাল গাছ, ২ টি আমরা গাছ, ২টি আম গাছ, মোট ১১ টি বৃক্ষ রোপণ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park