1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

টোল আদায় বন্ধে, বেলকুচি পৌর মেয়রকে শোকজ করেছে আদালত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৯১ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার অধিন সরকারী রাস্তা ও মুকন্দগাঁতী আঞ্চলিক সড়ক হতে সিএনজি অটোরিকশা স্টান্ডের নামে কোন প্রকার টোল আদায় বন্ধে বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা ও ইজারাদারকে কারন দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে আদালত।

আগামী ১০ দিনের মধ্যে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা ও ইজারাদার সাইফুল ইসলামকে কারন দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

মামলার বাদী সোহেল রানা টোল আদায় বন্ধে আজ বৃহস্পতিবার বেলকুচি উপজেলা সহকারী জজ আদালতে অন্তবর্তীকালীন স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন। শুনানী শেষে বিচারক নাদিরা সুলতানা বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা ও ইজারাদার সাইফুল ইসলামকে কারন দর্শানোর নোটিশ প্রদান করেন।

বেলকুচি উপজেলা সহকারী জজ আদালতের পেশকার সাদিকুল ইসলাম ও বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট রেজাউল করিম রাখাল এতথ্য নিশ্চিত করেছেন।

স্থায়ী নিষেধাজ্ঞার আবেদনে উল্লেখ করা হয়েছে, মামলা বাদী সোহেল রানার ভাইয়ের কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা ভাড়ার মাধ্যমে যাত্রী বহর করে আসছে। সরকারী নীতিমালা অনুযায়ী যেখানে সিএনজি অটোরিকশা গ্যারেজ করা বা থামানো জন্য নির্ধারিত ষ্ট্যান্ড বা জায়গা নাই সরকারী রাস্তার উপর দিয়ে চলাচল করে বা যাত্রী উঠানামা করায় সেই এলাকায় চেয়ারম্যান বা মেয়র কোন ষ্ট্যান্ডের নাম করে ইজারা বন্দোবস্ত ও সিএনজি চালিত অটোরিকশার থেকে টোল আদাল করতে পারে না।

বেলকুচি পৌরসভার মধ্যে মুকুন্দগাতী গ্রামের মাঝদিয়ে সয়দাবাদ-এনায়েতপুর রাস্তা গিয়েছে। এই মুকুন্দগাতীতে সিএনজি, বাস, ট্রাক ষ্টান্ড বা গ্যারেজ করার জন্য কোন স্থায়ী জায়গা নেই। কিন্তু বেলকুচি পৌর মেয়র বেলকুচি পৌরসভার নিয়ন্ত্রনাধীন মুকুন্দগাতী এলাকাকে সিএনজি, বাস, ট্রাক, ষ্টান্ড দেখিয়ে বাৎসরিক ইজারা দেওয়ার জন্য গত ৮ ফেব্রুয়ারী দরপত্র আহবান করে। দরপত্রের সর্বচ্চ দরদাতা মুকন্দগাতী মহল্লার ফকির চাঁনের ছেলে সাইফুল ইসলাম মনোনীত হন।

পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার যোগসাজসে টোল আদায়কারী ইজারাদার সাইফুল ইসলাম সিএনজি চালিত অটোরিকশার মালিক গনের নিকট থেকে টোল আদায়ের জন্য নানা প্রকার ভয়ভীতি এবং চাপ প্রয়োগ করছেন। গত ২০ এপ্রিল টোল আদায়কারী সাইফুল ইসলাম এলাকার মাস্তান বাহিনী দিয়ে সকল সিএনজি থেকে টোল আদায়ের চেষ্টা করে এবং কিছু কিছু মালিকের কাছ থেকে টোল আদায় করে রশিদ প্রদান করেন। বাদী টোল প্রদান না করলে সিএনজি আটকিয়ে রাখার ভয়ভীতি প্রদান করেন। এতে বাদী সহ অন্যান্য সিএনজি মালিক গনের অপূরনীত ক্ষতি হবে।

একারনে পৌর মেয়র ও টোল আদায়কারী বেলকুচি পৌর এলাকার কোন স্থান থেকে বা মুকন্দগাতী ষ্টান্ডের নাম করে সিএনজি অটোরিকশার মালিক ও চালকের কাছ থেকে কোন প্রকার টোল আদায় করতে না পারে সেমর্মে স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন। শুনানী শেষে বিচারক পৌর মেয়র ও ইজারাদারকে কারন দর্শানোর নোটিশ প্রদান করেন।

উল্লেখ্য, সরকারী রাস্তার উপর দাঁড়ানো সিএনজি অটোরিকশা থেকে টোল আদায় বন্ধের জন্য গত ২২ ফেব্রুয়ারী পৌর মেয়র সাজ্জাদুল হক রেজাকে উকিল নোটিশ পাঠায় সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের চর শইলাবাড়ি গ্রামের মুজাম্মেল হকের ছেলে সোহেল রানা। এর পর গত ২৪ এপ্রিল পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা ও টোল আদালকারী সাইফুল ইসলামকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park