1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন এর ইদ পুনর্মিলনী উৎযাপন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৩৯০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার ভেটেরিনারি পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে ১৫ এপ্রিল রোজ সোমবার ইদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অনুষ্ঠানটি সকাল ১০ ঘটিকা হতে দুপুর ২ ঘটিকা পর্যন্ত উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বেলকুচি এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ডাঃ নাজমুল ইসলাম মানিক এর সভাপতিত্বে ও বাকৃবি শিক্ষার্থী শিহাবুল ইসলামের সঞ্চালনায় শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব ডাঃ মোঃ রায়হান নবী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, বেলকুচি, সিরাজগঞ্জ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ডাঃ মোঃ জাকারিয়া হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সকল উপজেলার বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীবৃন্দ।

এসময় প্রধান অতিথি ডাঃ রায়হান নবী বলেন, প্রাণিসম্পদ এর উন্নয়নে ভেটেরিনারিয়ানদের গুরুত্ব অপরিসীম। আর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভেটেরিনারিয়ানদের মাঝে সুসম্পর্ক অত্যন্ত জরুরী। সিরাজগঞ্জে এখন প্রাণিসম্পদের সাথে জড়িত সবাইকে নিয়ে সার্বজনীন ভেটেরিনারি সোসাইটি গঠন এখন সময়ের দাবি।

বিশেষ অতিথি ডাঃ মোঃ জাকারিয়া হোসেন বলেন-‘ডেইরি সেক্টরের রাজধানী সিরাজগঞ্জ, এ সুনাম অক্ষুণ্ণ রাখতে প্রাণিসম্পদের সাথে জড়িত সকল পর্যায়ের ব্যক্তিদের নিয়ে সিরাজগঞ্জ ভেটেরিনারি কমিউনিটি গঠন জরুরি। এছাড়া তিনি ভেটেরিনারি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন এবং প্রাণিসম্পদের উন্নয়নে সম্মিলিত ভেটেরিনারি কমিউনিটি গঠনের সুফলগুলো তুলে ধরেন।’

অনুষ্ঠানে উপস্থিত বেলকুচি এনায়েতপুরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘বুনন’-এর সভাপতি আনিসুর রহমান বলেন, ভেটেরিনারি বিভাগের শিক্ষার্থীরা তাদের কাজের মাধ্যমে খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের মানুষের পুষ্টি চাহিদা পূরণ করে। তবে আমরা তাদের সেভাবে মূল্যায়ন করি না। তাই অবদান বিবেচনায় সমাজে তাদের মূল্যায়নের দাবি জানান তিনি।

রাবি পঞ্চম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী মোঃ জাকির হোসেন উপস্থিত সকলের উদ্দেশ্যে একটি মনোমুগ্ধকর প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তার পেজেন্টেশনে প্রস্তাবিত সিরাজগঞ্জ ভেটেরিনারি কমিউনিটি এর ভূমিকা, লক্ষ্য, উদ্দেশ্যে, সাংগঠনিক কাঠামো, নির্বাচনবিধি, অর্থনীতি, যোগাযোগ, কর্মপরিধিসহ অন্যান্য বিষয় আলোচনা করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park