1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতির নির্দেশ কিমের

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৯ বার পঠিত

দেশের সামরিক বাহিনী, যুদ্ধাস্ত্র শিল্প ও পারমাণবিক অস্ত্র বিভাগকে যুদ্ধের প্রস্তুতি ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। যুক্তরাষ্ট্রের নজিরবিহীন আক্রমণাত্মক পদক্ষেপের মুখে কিম এমন নির্দেশ দিয়েছেন বলে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) উত্তরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র এক প্রতিবেদনে জানানো হয়েছে। খবর রয়টার্সের।

নতুন বছরের নীতিমালা নিয়ে গতকাল বুধবার ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ এক সভায় বক্তব্য দেন কিম। সেখানে তিনি আরও বলেন, সাম্রাজ্যবাদবিরোধী স্বাধীন দেশের সঙ্গে পিয়ংইয়ংয়ের কৌশলগত সহযোগিতা আরও জোরদার করা হবে।

কেসিএনএ জানিয়েছে, যুদ্ধবিষয়ক প্রস্তুতি আরও ত্বরান্বিত করার জন্য পিপলস আর্মি, সামরিক শিল্প, পারমাণবিক অস্ত্র ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকাণ্ড নির্ধারণ করে দিয়েছেন উত্তরের প্রেসিডেন্ট।

সম্প্রতি রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করেছে উত্তর কোরিয়া। পশ্চিমাদের অভিযোগ, ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য মস্কোকে অস্ত্র সরবরাহ করেছে পিয়ংইয়ং। অন্যদিকে উত্তরের সামরিক সক্ষমতা বাড়াতে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে রাশিয়া।

যুদ্ধবিষয়ক প্রস্তুতি জোরদারের নির্দেশ প্রদান ছাড়াও নতুন বছরের জন্য অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ করেছেন কিম। আগামী বছরকে দেশের পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য নির্ধারক বছর বলে অভিহিত করেছেন তিনি।

পুরাতন বছরকে বিদায় জানাতে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির অষ্টম কেন্দ্রীয় কমিটির নবম পূর্ণাঙ্গ সভা মঙ্গলবার শুরু হয়। ক্ষমতাসীন দল ও সরকারি কর্মকর্তাদের দিনব্যাপী এই সমাবেশ থেকে দেশের মূল নীতিমালা ঘোষণা করা হয়। যদিও আগে নববর্ষের দিনে রাষ্ট্রীয় বার্তা সংস্থায় কিমের বক্তব্য প্রকাশ করা হতো

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park