1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

সলঙ্গায় ফেনসিডিল সহ আটক ১

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮২ বার পঠিত

রেজাউল করিম খানঃ

সিরাজগঞ্জের সলঙ্গায় ১৫৫ বোতল ফেনসিডিল সহ আল আমিন (৩৮) নামের ১ যুবককে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধা ৫:৪৫ টার সময় সলঙ্গা থানার নলকা ইউনিয়নের সাহেবগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আলামিন হোসেন () চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার নলদিয়া এলাকার মৃত আহম্মদ সাফার ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানা ভারপাপ্ত কর্মকর্তা টি আই মো. মনিরুল ইসলাম জানান-হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী তল্লাশী অভিযানে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের সাহেবগঞ্জ বাজার এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী এস আর পরিবহন বাসে তল্লাশী চালায়। এ সময় বাস যাত্রী আল-আমিন এর কাছে থাকা ব্যাগে থেকে ১৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park