1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

যুদ্ধ বন্ধ না হলে বন্দিবিনিময় আলোচনা নয়: হামাস

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বাসিম নায়েম জানিয়েছেন, যুদ্ধ বন্ধের যেকোনো উদ্যোগে আলোচনা করতে তারা রাজি।

তিনি বলেছেন, ইসরায়েলের চলমান গণহত্যার মধ্যে হামাস বন্দিবিনিময় নিয়ে কোনো আলোচনায় বসবে না।

নায়েম আরও বলেন, আমাদের নাগরিকদের ওপর আগ্রাসন বন্ধ, মানবিক সহায়তা প্রদানে অবদান রাখতে পারে এমন আলোচনায় আমরা রাজি।

তবে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেছেন, তার দেশ জিম্মীদের মুক্তির জন্য আরেকটি মানবিক বিরতি ও অতিরিক্ত মানবিক সহায়তার জন্য প্রস্তুত।

এদিকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৯ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়টির তথ্য অনুযায়ী, নিহতের পাশাপাশি গাজায় আহতের সংখ্যা ছাড়িয়েছে ৫২ হাজারের বেশি।

মূলত অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতি দিন দিন খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। সেখানে খাবার, পানি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য তীব্র হাহাকার চলছে। এর মধ্যেই সদ্য জন্ম নেওয়া শিশুদের জন্য যেন এই সংকট আরও মারাত্মক আকার ধারণ করেছে। পৃথিবীর আলো দেখতে না দেখতেই যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে তাদের।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park