1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

মালয়েশিয়ায় ১০৮ বাংলাদেশি গ্রেপ্তার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ৩০৫ বার পঠিত

মালয়েশিয়ায় ১০৮ জন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছেন। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অব্যাহত সাঁড়াশি অভিযানে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়লেন তারা। সোমবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির ইংরেজি সংবাদমাধ্যম দ্য স্টার।

প্রতিবেদনে বলা হয়, এদিন দিনগত রাত ২টার দিকে জোহর উলু চোহর একটি শিল্প এলাকায় অভিযান চালিয়ে ভিসাবিহীন ১২০ জনকে গ্রেপ্তার করা হয়।

জোহর ইমিগ্রেশনের পরিচালক বাহারউদ্দিন তাহির বলেন, স্থানীয়দের অভিযোগ পেয়ে নির্মাণ শ্রমিকদের একটি ডরমেটরিতে অভিযান চালানো হয়েছিল। অভিযানে মোট ৬০০ বিদেশি কর্মীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে গ্রেপ্তার হন ১২০ জন।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশের ১০৮ জন, পাকিস্তানের আটজন, ভারতের দুইজন, নেপালের একজন ও ইন্দোনেশিয়ার একজন রয়েছেন। তাদের বয়স ২২ থেকে ৫০ এর মধ্যে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৈধ ভিসা ছাড়া দেশটিতে প্রবেশের অভিযোগে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি)-এর অধীনে গ্রেপ্তারদের বিরুদ্ধে তদন্ত চলছে। তাদের জোহর ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে। পরে আদালতে হাজির করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park