1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ভারতের ৯৪ সংসদ সদস্য বরখাস্ত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

ভারতের পার্লামেন্ট ভবনে ‘রঙ বোমা’ হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা চেয়ে হট্টগোল করায় ও ঔদ্ধত্য আচরণের দায়ে নতুন করে ৭৯ সংসদ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার লোকসভার ৩০ ও রাজ্যসভার ৩৫ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে লোকসভার তিনজন ও রাজ্যসভার ১১ জন সদস্যকে ‘বিশেষ জোনে’ রাখা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) লোকসভার ১৪ ও রাজ্যসভার একজন সদস্যকে বরখাস্ত করা হয়। সেই হিসেবে রঙ বোমাকাণ্ডে সংসদের উভয়কক্ষ থেকে ৯৪ জন সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার বরখাস্ত হওয়া এমপিদের মধ্যে লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসের অন্যতম মুখপাত্র অধীর রঞ্জন চৌধুরী এবং উপনেতা গৌরব গগৈও রয়েছেন। এর আগে বৃহস্পতিবার রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনকে বরখাস্ত করা হয়।

জানা গেছে, সংসদে বিশৃঙ্খলা সৃষ্টিকারী দুই যুবক ও তাদের সহযোগীদের গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এই ঘটনার জেরে পার্লামেন্টের বিরোধীদলীয় এমপিরা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র জবাবদিহিতা চান। পাশাপাশি তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পার্লামেন্ট অধিবেশনে ওই ঘটনার ওপর বক্তব্য দিতে বলেন। আর এ নিয়েই শুরু হয় হট্টগোল।

পার্লামেন্ট সূত্রে জানা গেছে, অমিত শাহ’র জবাবদিহিতা চেয়ে শনিবার (১৬ ডিসেম্বর) অধিবেশন চলাকালে বরখাস্ত হওয়া এমপিরা ব্যাপক হট্টগোলের পাশাপাশি প্ল্যাকার্ড প্রদর্শন করেছিলেন। এসব ঘটনা আমলে নিয়েই সোমবার তাদের বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

গত বুধবার (১৩ ডিসেম্বর) লোকসভায় অধিবেশন চলাকালে স্থানীয় সময় দুপুর ১টার দিকে সেখানে ঢুকে রঙ বোমা ছোড়েন দুই যুবক। কেউই এ ঘটনায় হতাহত হয়নি, তবে গোটা অধিবেশন কক্ষে সে সময় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পার্লামেন্টে জঙ্গি হামলা হয়েছে- এমন আতঙ্কে ছোটাছুটি শুরু করেন অনেক সদস্য।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park