1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বেলকুচিতে অসংখ্য ভোটারের পদচারণায় স্বতন্ত্র প্রার্থী ঈগলের জনসভা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪
  • ৪২১ বার পঠিত

বেলকুচিতে অসংখ্য ভোটারের পদচারণায় স্বতন্ত্র প্রার্থী ঈগলের জনসভা

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস অসংখ্য মানুষের পদচারণায় নির্বাচনি জনসভা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বিকালে বেলকুচি পৌর এলাকার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান মাখনের সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।

তিনি বলেন, আমার এটাই শেষ নির্বাচন, আর কোনদিন হয়তো আমার জন্য আপনাদের নিকট ভোট চাইতে আসবোনা। আমাকে আর একটিবার ঈগল প্রতীকে ভোট দেবেন। আমাকে নির্বাচিত করলে আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের পাশে থেকে সেবা করে যাবো। আমার শতভাগ আপনাদের প্রতি বিশ্বাস আছে। ত্যাগী নেতাকর্মীরা দল থেকে ছিটকে পরেছে, দলে বিভাজন সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, আমি নৌকার বিরুদ্ধে নির্বাচন করছিনা, যিনি নৌকা পেয়েছেন আমি তার বিরুদ্ধে নির্বাচন করছি। আমার সময়কালে আমি কি উন্নয়ন করেছি, আর গত দশ বছরে তারা বাপ বেটা এমপি নির্বাচিত হওয়ার পরে সিরাজগঞ্জ-৫ আসনে কি উন্নয়ন হয়েছে তা আপনারা অবগত আছেন।

তাই আগামী ৭ তারিখে আমার ঈগল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী, এনায়েতপুরের আপামর জনসাধারনের সেবা করার সুযোগ দিবেন।

অন্যান্য বক্তারা বলেন, কোন প্রকার হুমকি ধামকি দিয়ে লাভ হবে না। আগামী ৭ তারিখের নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে হাইব্রিড মুক্ত করা হবে। বিগত দশ বছর সাংসদ মজিদ মন্ডল ও ছেলে মমিন মন্ডলের আমলে দৃশ্যমান কোন উন্নয়ন করেনি। সিরাজগঞ্জ-৫ আসনের উন্নয়ন স্থবির হয়ে আছে, আগামী ৭ তারিখে ব্যালটের মাধ্যমে ঈগল প্রতীককে নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধরা অব্যাহত রাখতে হবে। এসময় স্থানীয় বিভিন্ন গ্রাম থেকে আগত ভোটারদের পদচারণায় ঈগলের শ্লোগানে জনসভা স্থল কানায় কানায় ভরপুর হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, রাজাপুর ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী সুমা বিশ্বাস, পৌর আওয়ামী লীগ সভাপতি মীর্জা শরিফুল ইসলামসহ পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ প্রমূখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park