1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের সম্পর্কের পর নির্মম হত্যাকাণ্ড! ১৮ বছর পর মিলল জাহাঙ্গীর শেখ হত্যার বিচার ১ মাস পর পুলিশি তৎপরতায় সিলেট থেকে উদ্ধার নিখোঁজ ২ শিশু চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ 

নামাজে ১৩টি কাজ করা ফরজ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২০৯ বার পঠিত

নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ ও দ্বিতীয় রুকন। যা প্রাপ্ত বয়স্ক, সুস্থ্য মস্তিষ্কসম্পন্ন মুসলিম পুরুষ ও মহিলার জন্য আদায় করা ফরজ। নামাজকে বেহেশতের চাবি বলা হয়। তাই নামাজকে যথাযথভাবে আদায় করা জরুরী। নামাজের বাইরে এবং ভেতরে মোট ১৩টি কাজ করা ফরজ। এগুলো না করলে নামাজ হয় না। তাই এ ১৩টি ফরজ কাজ জানা সব মুসলিমের জন্য জরুরী। আসুন আমরা নামাজের ফরজ কাজগুলো কী তা জেনে নেই।

নামাজের বাইরে ৭টি কাজ ফরজ। এগুলোকে নামাজের আহকাম বলা হয়।

১. শরীর পবিত্র হওয়া।
সূত্র : সুরা মায়িদা, আয়াত: ৬।
২. কাপড় পবিত্র হওয়া। সূত্র: সুরা মুদ্দাসসির,আয়াত: ৪

৩. নামাজের জায়গা পবিত্র হওয়া। সূত্র: সুরা বাকারা, আয়াত : ১২৫। তিরমিজি, হাদিস : ১, ৩ (হাসান)

৪. সতর ঢাকা (অর্থাৎ পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং নারীদের চেহারা, দুই হাত কবজি পর্যন্ত ও পায়ের পাতা ছাড়া গোটা শরীর ঢেকে রাখা। মনে রাখা আবশ্যক, পর্দার ক্ষেত্রে নারীদের পুরো শরীর সতরের অন্তর্ভুক্ত)। সূত্র: সুরা আরাফ, আয়াত : ৩১

৫. কিবলামুখী হওয়া। সূত্র: সুরা বাকারা,আয়াত: ১৪৪। বুখারি ২/৯২৪, হাদিস: ৬২৫১

৬. ওয়াক্তমতো নামাজ পড়া। সূত্র: সুরা নিসা,আয়াত: ১০৩। বুখারি ১/৭৫, হাদিস: ৫২১

৭. অন্তরে নির্দিষ্ট নামাজের নিয়ত করা। সূত্র: বুখারি ১/২, হাদিস: ১

নামাজের ভেতরে ৬টি কাজ ফরজ। এগুলোকে আরকান বলা হয়। ১. তাকবিরে তাহরিমা অর্থাৎ শুরুতে আল্লাহু আকবার বলা। সূত্র: সুরা মুদ্দাসসির, আয়াত: ৩। বুখারি ১/১০১, হাদিস: ৮৩৩, মুসলিম ১/১৭৬, হাদিস: ৪১১, ৪১২, তিরমিজি ১/৫৫, হাদিস: ২৩৮

২. দাঁড়িয়ে নামাজ পড়া। সূত্র: সুরা বাকারা, আয়াত: ২৩৮। বুখারি ১/১৫০, হাদিস: ১১১৭, তিরমিজি ১/৬৬, হাদিস: ৩০৪ (হাদিসটি সহিহ)

৩. কিরাত পড়া সূত্র: সুরা মুজ্জাম্মিল, আয়াত: ২০। বুখারি ২/৯২৪, হাদিস: ৬২৫১, তিরমিজি ১/৬৬, ৬৭, হাদিস: ৩০২, ৩০৩ (হাদিসটি সহিহ)]

৪. রুকু করা। সূত্র: সুরা হজ, আয়াত: ৭৭। বুখারি ১/১৫০, হাদিস: ১১১৩, ১১১৪, মুসলিম ১/১৭৭, হাদিস: ৪১২

৫. দুই সিজদা করা। সূত্র: সুরা হজ, আয়াত: ৭৭। বুখারি ১/১০১, হাদিস : ৭৩৩, মুসলিম ১/১৭৬, হাদিস : ৪১১

৬. শেষ বৈঠক (নামাজের শেষে তাশাহহুদ পরিমাণ বসা) সূত্র : আবু দাউদ : ১/১৩৯, হাদিস : ৯৭০ (সহিহ)

নামাজের কোনো ফরজ বাদ পড়লে নামাজ বাতিল হয়ে যায়। সাহু সিজদা করলেও নামাজ সহিহ হয় না।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park