1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কাজিপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের ইন্তেকাল

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২০৩ বার পঠিত

লিমন খান,কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ যোহর রাষ্ট্রীয় সালাম প্রদান শেষে তার নামাজে জানাযা মাইজবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় সালামে অংশ নেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার। পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুম আবুল কালাম আজাদ ১৯৫৩ সালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ভাঙ্গারছেও নিজ বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বয়স হয়েছিলো ৭১ বছর। তিনি ১৯৯০ সালে কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। মরহুমের ছোট ভাই অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. শামসুদ্দিন জানান, গত ২৭ অক্টোবর ঢাকায় শেওড়াপাড়া নিজ বাসায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি কর হলে সেখানেই গত ২৮ অক্টোবর মারা যান। তিনি দুই মেয়ে, ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার পিতা মরহুম আজিজুর রহমান ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার জানাযা নামাজে উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, বীর মুক্তিযোদ্ধাগণ ও সর্বস্তরের জনগণ অংশ নেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park