1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের সম্পর্কের পর নির্মম হত্যাকাণ্ড! ১৮ বছর পর মিলল জাহাঙ্গীর শেখ হত্যার বিচার ১ মাস পর পুলিশি তৎপরতায় সিলেট থেকে উদ্ধার নিখোঁজ ২ শিশু চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ 

বেলকুচিতে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করার লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময় 

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার পঠিত

জহুরুল ইসলাম: 
সিরাজগঞ্জের বেলকুচিতে শারদীয় দুর্গাপূজা সার্বিক নিরাপত্তায় পূজা উদযাপন করার লক্ষ্যে বেলকুচির সনাতন ধর্মাবলম্বী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আলিম খান। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে বেলকুচি উপজেলার তামাইস্থ আলিম খাঁনের নিজ বাসভবনে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। 

এসময় রাজশাহী বিভাগ বিএনপি’র সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আলিম খাঁন বলেন, আমরা স্বাধীন দেশের নাগরিক, যার যার ধর্ম সে সে পালন করবে। আমাদের বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও নির্বিঘ্নে পূজা উদযাপন করার লক্ষ্যে কাজ করবো। তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার সকল পূজামণ্ডপ পরিদর্শন করা হবে এবং পূজামণ্ডপে আর্থিক অনুধান প্রধান করা হবে।

উক্ত মতবিনিময় অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য গোলাম আযম, উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বৈদ্য নাথ রায়, অমৃতদেসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park